Homeসর্বশেষকড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

Published on

spot_img

সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় তিনটি লরিতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা জ্বালানি নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসবে।

জানা গেছে, রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব ইউরেনিয়াম চালান বাংলাদেশে পৌঁছাবে।

সাজু/নিএ

Latest articles

শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে...

‘অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর...

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার সিনেমাতেই এখন পরিচিত মুখ ইধিকা পাল। টেলিভিশন দিয়ে অভিনয়জীবন...

আপন মামার বিরুদ্ধে নিজ বাড়িতে অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ভাগনির

১৯ বছর বয়সী তরুণী তেজস্বী তুরিন। পড়াশোনা বন্ধ করে অনেকটা নিজ বাড়িতে অবরুদ্ধ...

More like this