Homeসর্বশেষভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই

Published on

spot_img

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার নেংলার দোকান সংলগ্ন ব্রীজের নিকট এই ঘটনা ঘটে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে সরকার ষ্টোরের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম (৪২) প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোর অনুমানিক সাড়ে চারটার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি নলেয়া গ্রামের নেংলার দোকান সংলগ্ন ব্রীজের নিকট পৌঁছলে চার ব্যক্তি তার পথরোধ করে মারপিট শুরু করে এবং তার নিকট থাকা ব্যবসার ১ লাখ ৩০ হাজার ছিনিয়ে নেয়। প্রাণের ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

ছিনতাইয়ের শিকার জাহাঙ্গীর আলম বলেন, আমি একজন মুদি ব্যবসায়ী। প্রতিদিন ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে যাই, সারাদিন ব্যবসা করে মধ্যরাতে বাড়ি ফিরি। যাওয়া-আসার পথে কিছু বখাটে বিভিন্ন সময় পথরোধ করে হুমকি দিতো। শুক্রবার ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় তারা আমাকে আটক করে মারপিট করে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় তাদের নামে থানায় জিডি করা হয়েছে। বাখাটেরা মারপিট করা সহ প্রাণনাশের হুমকি দিয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, অভিযোগের কপি এখনও হাতে পাইনি। অভিযোগের কপি পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর...

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ...

পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন...

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে...

More like this