Homeসর্বশেষশেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

Published on

spot_img

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় পক্ষ হিসেবে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরত চায় এবং তাকে ফেরানোর বিষয়টি মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যু। এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে বলে সরকার মনে করে না।

শেখ হাসিনার বিরুদ্ধে দেশের আদালতে চলমান মামলা ও দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকেও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। এ ছাড়া সরকারের দায়িত্বশীল অন্য ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি নিয়মিতভাবে উত্থাপন করা হচ্ছে।

কুশল/সাএ

Latest articles

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার...

অবিবাহিত ৩ তরুণীকে নেপাল যেতে বাধা, হাইকোর্টের রুল

বৈধ পাসপোর্ট, ভিসা বা এন্ট্রি পারমিশন এবং বিমানের টিকিট থাকার পরও তিন প্রাপ্তবয়স্ক...

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো বেশি, যা জানা গেল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক...

নালিতাবাড়ীতে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার...

More like this