Homeসর্বশেষহঠাৎ ইতালিতে রেড অ্যালার্ট জারি

হঠাৎ ইতালিতে রেড অ্যালার্ট জারি

Published on

spot_img

ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে উঠেছে। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী উঠে যায়। এ ঘটনায় সিসিলির কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এ তথ্য জানিয়েছে।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কাতানিয়া বিমানবন্দরে উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়ন-দুই ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাউন্ট এতনার আগ্নেয় ছাইয়ের কারণে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি উড়োজাহাজ অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল।

ফ্লাইট চলাচল পুরোপুরি স্থগিত হওয়ার আগেই আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়। এছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

মাউন্ট এতনা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের কারণে এর আগে একাধিকবার সিসিলি অঞ্চলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

রোহান/সা.এ.

Latest articles

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে...

আশা করি সালমান মুক্তাদির সত্যতা তুলে ধরবেন: রাশেদ খাঁন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর...

সজিনা গাছের পাতা পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সজিনা গাছের পাতা প্রতিবেশীর বাড়িতে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভিকটিম হয়েছেন এটি...

More like this