Homeসর্বশেষদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

Published on

spot_img

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব উপযোগী স্থাপনায় এ ব্যবস্থা স্থাপন করতে হবে।

গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব উপযুক্ত স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

এ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ মডেল অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যবহার করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।

এরই ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

কুশল/সাএ

Latest articles

দাঁত কালো করা—লু নারীদের এক সূক্ষ্ম সৌন্দর্য ও ঐতিহ্য

হাসি সবারই সৌন্দর্যের অংশ। তবে ভিয়েতনামের উত্তর-পশ্চিমাঞ্চলের লু নারীদের হাসিতে রয়েছে একেবারেই আলাদা...

গাজী সালাউদ্দিনের অভিযোগ নিয়ে কারা কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য

কারাগারে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম...

হালুয়াঘাটে ১০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার(২৬...

রাঙ্গুনিয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে খালে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু...

More like this