Homeসর্বশেষশান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই

Published on

spot_img

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুই দেশের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ সমঝোতা স্মারকে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহারে দুই দেশের সহযোগিতা জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, নতুন এই সমঝোতা স্মারককে তার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পৌলোস মরিসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের একটি বড় বাণিজ্যিক চুক্তিও সম্পন্ন হয়। এ চুক্তি নিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইতিবাচক মন্তব্য করেন।

ওই ব্রিফিংয়েই বেথানি পৌলোস মরিসন জানিয়েছিলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক শক্তি ব্যবহারে সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

রাশিয়ার সহযোগিতায় ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলমান থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা হলো। তবে আকাশসীমা ব্যবহারের অনুমতি না থাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পূর্বঘোষিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি।



কুশল/সাএ

Latest articles

দাঁত কালো করা—লু নারীদের এক সূক্ষ্ম সৌন্দর্য ও ঐতিহ্য

হাসি সবারই সৌন্দর্যের অংশ। তবে ভিয়েতনামের উত্তর-পশ্চিমাঞ্চলের লু নারীদের হাসিতে রয়েছে একেবারেই আলাদা...

গাজী সালাউদ্দিনের অভিযোগ নিয়ে কারা কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য

কারাগারে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম...

হালুয়াঘাটে ১০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার(২৬...

রাঙ্গুনিয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে খালে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু...

More like this

দাঁত কালো করা—লু নারীদের এক সূক্ষ্ম সৌন্দর্য ও ঐতিহ্য

হাসি সবারই সৌন্দর্যের অংশ। তবে ভিয়েতনামের উত্তর-পশ্চিমাঞ্চলের লু নারীদের হাসিতে রয়েছে একেবারেই আলাদা...

গাজী সালাউদ্দিনের অভিযোগ নিয়ে কারা কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য

কারাগারে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম...

হালুয়াঘাটে ১০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার(২৬...