Homeসর্বশেষইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত

Published on

spot_img

ইরানের প্রস্তাবিত সাত দিনের শান্তি-রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে একথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রস্তাবে সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আঞ্চলিক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে প্রস্তাবটি দেওয়া হয়েছে। তার ভাষ্য, চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও সব ফ্রন্টে যুদ্ধবিরতির সাত দিনের সময়সীমা শুরু হবে। বিনিময়ে ইরান যুক্তরাষ্ট্রের কাছে বন্দর অবরোধ প্রত্যাহার, জব্দ অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইতিবাচক ও গঠনমূলক’ আলোচনা চলছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইরানের প্রতিশ্রুতি নিয়ে সংশয়ী এবং নভেম্বরের কংগ্রেস নির্বাচনের পর ফের বোমা হামলার সম্ভাবনার কথা সহযোগীদের জানিয়েছেন। রয়টার্স অবশ্য এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি হামলা দিয়ে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছে এবং ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলায় ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে এবং ইরান-সমর্থিত হুথি ও অন্যান্য গোষ্ঠীও আঞ্চলিক সংঘাতে জড়িয়েছে।

সূত্র: জিও নিউজ

রোহান/সা.এ.

Latest articles

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসা সহায়তার আকুতি

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ৮০ বছর বয়সী বাছকি কোচ অর্থাভাবে বিনা...

অপ্রতিমের বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি, থানায় জিডি

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর তার বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অকথ্য...

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি, ফিরেছে স্বচ্ছতা

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের নানা সংকটের মধ্যেও গত এক বছরে চিকিৎসাসেবা...

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত আলোচনার...

More like this