Homeসর্বশেষবিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Published on

spot_img

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি ধীর হয়ে আসায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিতে পারে—এমন আশঙ্কাও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে। এর আগে দিনের শুরুতে ব্রেন্টের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।

ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রকাশ্যে জানানো দাবিগুলো পূরণের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের বাজারে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়। দাবিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।

এদিকে বাজার বিশ্লেষকদের নজর এখন ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার গতিপথ এবং ডিজেল রপ্তানি নিয়ে ওয়াশিংটনের সম্ভাব্য সিদ্ধান্তের দিকে। এসব বিষয়ে অগ্রগতি বা নতুন সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দামে আরও প্রভাব ফেলতে পারে।

বাপ্পি/সা.এ

Latest articles

শেরপুরের নতুন ডিবি ওসি জাহাঙ্গীর আলম অপরাধ দমনে সহযোগিতা চাইলেন

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জাহাঙ্গীর আলম...

শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির অবগতিকরণ সভা

শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির...

৫২ এসিল্যান্ডের পদায়ন, তালিকা প্রকাশ

বিসিএস প্রশাসন ক্যাডারের ৫২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে...

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

দেশে আরও চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)...

More like this