Homeসর্বশেষশিক্ষা খাতে বাজেট বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী

Published on

spot_img

বাজেটে পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে, বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে নিতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষায় যে বাজেট ও গুরুত্ব দিচ্ছে, তার সুফল পাবে তরুণ প্রজন্ম।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘এমজিআই-এমএএ স্কলারশিপ ২০২৬’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় দরকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় বা লিংকেজ থাকা দরকার, তা এখনো যথেষ্ট নয়। চীন বা উন্নত বিশ্বে দেখা যায়, বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের ভেতরেই কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকে। সেখানে প্রাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হয় এবং কোম্পানিগুলো তাদের সরাসরি হায়ার করে।’

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিভিন্ন সংস্কৃতি ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিতি একজন মানুষকে সমস্যাকে বহুমাত্রিকভাবে বিশ্লেষণ করতে শেখায়। তাই শিক্ষার্থীদের শুধু নির্দিষ্ট একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের মেধা ও দক্ষতাকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে হবে।’

শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ ইস্যুতে মন্ত্রী বলেন, ‘আওয়ামী আমলের মতো ভিসি পদ ছেড়ে রাজনৈতিক সংগঠনের সভাপতি হওয়ার মতো আশা প্রকাশ সংক্রান্ত বিষয় প্রশ্রয় দেবে না বর্তমান সরকার।’

এতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।



কুশল/সাএ

Latest articles

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে...

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে...

নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতা বাড়াতে ৮০...

গাজীপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।...

More like this

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে...

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে...

নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতা বাড়াতে ৮০...