Homeসর্বশেষদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Published on

spot_img

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের আলতাফ স্কয়ারে এসে পথসভায় মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বক্তব্য দেন।

সভায় বক্তারা দেশে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা মোকাবিলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ভোট চুরি করে ক্ষমতায় আসিনি। পুলিশের গুলির মুখে আন্দোলন করে মানুষের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছি। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল, আর তারেক রহমান দেশটিকে নতুন করে সাজাতে দিনরাত পরিশ্রম করছেন।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনগুলো পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। তারেক রহমানের নেতৃত্বে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলাম সাজু, নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক ও আতাহার চৌধুরী শাহীনসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

Latest articles

নোবিপ্রবিতে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে অব্যাহতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ড ডিজিটাল স্ক্রিনে...

দলীয় প্রতীক বাদ দিয়ে ইউপি নির্বাচনের বিধিমালার গেজেট প্রকাশ 

নিজস্ব প্রতিবদেক: আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিধিমালা সংশোধন করে প্রতীকের...

ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পৃথিবীর তাপমাত্রা নিয়মিত নতুন রেকর্ড গড়ছে। চলতি বছরের প্রথম আট...

কুমিল্লায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল ইসলাম (২৩)...

More like this