Homeসর্বশেষকমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

Published on

spot_img

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র ছয় মিনিটের মধ্যে, রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কোচে আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ট্রেনটির নামও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই কোচটি দাউদাউ করে জ্বলতে থাকে এবং স্টেশন এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। আগুন পাশের কোচে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে যাত্রী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও, এ বিষয়ে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ঘটনার কারণ তদন্তের পর জানা যাবে।

বাপ্পি/সা.এ

Latest articles

মধুমতীকে ‘শাসন’ নয়, স্বাভাবিক প্রবাহে চায় আলফাডাঙ্গার মানুষ

এক তীর রক্ষায় অন্য তীর যেন ভাঙনের মুখে না পড়ে—দাবি স্থানীয়দের ফরিদপুরের আলফাডাঙ্গায়...

মানিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ করিম (২৬)...

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখা উদ্বোধন

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এ জার্মানির জনপ্রিয় ক্যাফে চেইন ‘বারোক ক্যাফের’ নতুন শাখার...

শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু

নানা জটিলতায় প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে উদ্বোধন করা হয়েছে শরীয়তপুরের...

More like this