Homeসর্বশেষগুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখা উদ্বোধন

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখা উদ্বোধন

Published on

spot_img

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এ জার্মানির জনপ্রিয় ক্যাফে চেইন ‘বারোক ক্যাফের’ নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি হাউজ ৯/বি, ৫১/৫৩ রোড, গুলশান-২ এ নতুন এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারোক ক্যাফে চেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যানেট এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাদল আহমেদ।

বারোক ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক বাদল আহমেদ বলেন, ‘ইউরোপীয় ঐতিহ্যবাহী ও আধুনিক ক্যাফে সংস্কৃতির সমন্বয়ে সাজানো হয়েছে নতুন এই আউটলেটটি। এখানে মনোরম পরিবেশে গ্রাহকদের জন্য থাকছে বিশ্বমানের কফি, ভিন্নধর্মী খাবার।

তিনি আরও বলেন, ‘বারোক ক্যাফে শুধু প্রিমিয়াম খাবারের জন্য নয়, বরং গ্রাহকদের জন্য একটি অনন্য লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করবে। ভবিষ্যতে আমাদের আরও কয়েকটি আউটলেটের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পাশাপাশি মুনাফার একটি অংশ মানবিক ও সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাফেতে বিশ্বমানের খাবারের পাশাপাশি পারিবারিক অনুষ্ঠান ও জন্মদিনের পার্টি আয়োজনের সুবিধা এবং কর্পোরেট মিটিংয়ের ব্যবস্থাও রয়েছে। ফলে ব্যক্তিগত আয়োজনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকছে।

ঢাকার অভিজাত এলাকায় নতুন এই আউটলেটের যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্যাফে সংস্কৃতিতে আরও একটি নতুন মাত্রা যুক্ত হলো।

বাপ্পি/সা.এ

Latest articles

মধুমতীকে ‘শাসন’ নয়, স্বাভাবিক প্রবাহে চায় আলফাডাঙ্গার মানুষ

এক তীর রক্ষায় অন্য তীর যেন ভাঙনের মুখে না পড়ে—দাবি স্থানীয়দের ফরিদপুরের আলফাডাঙ্গায়...

মানিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ করিম (২৬)...

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা...

শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু

নানা জটিলতায় প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে উদ্বোধন করা হয়েছে শরীয়তপুরের...

More like this