Homeসর্বশেষবগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন

Published on

spot_img

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ডি বিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ পেয়েছেন ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন পেয়েছেন ১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট।

শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন। সহসভাপতি পদে একাত্তর টিভির এস এম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির সুমন সরদার পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সঞ্জু রায় ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ রটিভির ইমরান হোসেন লিখন পেয়েছেন ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের বাধন কর্মকার কৃষ্ণ পেয়েছেন ১১ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির ববিন রহমান, নাগরিক টিভির আব্দুর রহিম মন্ডল, গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন ও এটিএন বাংলার হুমায়রা আকতার জাহান। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মতিউল ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন বগড়ার সভাপতি গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ।

বাপ্পি/সা.এ

Latest articles

অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, ‘অভয়’ দিলেন এসআরবি প্রধান

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের সন্ধান দিতে সাধারণ মানুষের...

দেশের সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। টেকসই...

ডিসির ছবি এআই দিয়ে বদলে নিজের ছবি প্রচার, ক্ষমা চাইলেন নারী

পটুয়াখালী জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত সেলাই মেশিন বিতরণের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা...

পদ্মায় তীব্র স্রোত: জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ১২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ১২ দিন...

More like this