Homeসর্বশেষমাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

Published on

spot_img

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়।

হঠাৎ এ ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যাত্রীদের উত্তেজিত অবস্থায় দেখা যায়। তবে কী কারণে দুই যাত্রীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

বাপ্পি/সা.এ

Latest articles

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান

দেশে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধান...

এআই নিয়ন্ত্রণে হাতে আর মাত্র এক বছর, সতর্ক করলেন ‘এআই গডফাদার’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হাতে হয়তো আর মাত্র...

বাউফলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি...

৩৩ মাস কারাভোগের পর ভারতে আটক ৩ বাংলাদেশির প্রত্যাবর্তন

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে...

More like this