Homeসর্বশেষমোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

Published on

spot_img

মোংলায় ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ও ২২ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে উপজেলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, পানির বোতল ও টিফিন বক্স তুলে দেওয়া হয়। একই বিদ্যালয়ের ছেলে-মেয়ে মিলিয়ে ২২ জন শিক্ষার্থীকে দেওয়া হয় একটি করে বাইসাইকেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি ও অভিভাবক সদস্য বিধান গাইন।

অনুষ্ঠানে প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮–১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপাল এলাকার আর্থসামাজিক উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারের অগ্রাধিকারভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচিতেও কেন্দ্রটি ভূমিকা রাখছে। এ এলাকায় এক লাখ গাছের চারা বিতরণ ও সংরক্ষণে কাজ করা হচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।



কুশল/সাএ

Latest articles

ডাকসুর এক বছর: অর্জন ও সীমাবদ্ধতার প্রতিবেদন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছর মেয়াদ পূর্তিতে নিজেদের বিভিন্ন কার্যক্রম...

বাড়ল সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮...

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের আট জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া...

একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন

বিভিন্ন বিচারালয়ে কর্মরত ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা...

More like this

ডাকসুর এক বছর: অর্জন ও সীমাবদ্ধতার প্রতিবেদন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছর মেয়াদ পূর্তিতে নিজেদের বিভিন্ন কার্যক্রম...

বাড়ল সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮...

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের আট জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া...