Homeসর্বশেষযশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

Published on

spot_img

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর শহরের বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয় বিক্রয়ের কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে। এ সময় নির্ধারিত মূল্য ও আমদানিকৃত মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস নামের একটি মাছের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে শহরের বড় বাজারের মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়।

এসময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য সংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের আমদানি ও সরবরাহের বিক্রয় ও ক্রয়ের নির্ধারিত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস এর মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজারে ভারতীয় ইংলিশের মাছের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে।

তবে বাজারে ইলিশ মাছ ক্রয়/বিক্রয়ের তালিকা বাের্ড দেখা যায়নি বলে ক্রেতাদের মাঝ ক্ষোভ সৃষ্টি হয়।

কুশল/সাএ

Latest articles

আট মাসে ৯১৩ কোটি টাকার মাদক, চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

মৌলভীবাজার গত আট মাসে ৯১৩ কোটি ২ লাখ ৫৪ হাজার ৫৫০ টাকা মূল্যের...

হাসিনার প্রত্যর্পণে সরকারের উদ্যোগের প্রতিবেদন চায় সংসদীয় কমিটি

ভারতে অবস্থানরত জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার...

রাশিয়ায় গ্যাস পাইপ বিস্ফোরণে ২৩ দিন পর সেন্টুর দাফন, শোকে কাতর পরিবার

রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল প্রকল্পে পাইপলাইন পরীক্ষার সময় ঘটে যাওয়া...

জুড়ীতে নদী থেকে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে আবুল কালাম বলাই চান (৪৫)...

More like this