Homeসর্বশেষআরব সাগরে ভারতীয় ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

আরব সাগরে ভারতীয় ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

Published on

spot_img

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তবে এতে দু’টি জাহাজের কোনোটিরই বড় কোনো ক্ষতি হয়নি, কেউ হতাহতও হয়নি।

গত কাল মঙ্গলবার আরব সাগরের উত্তরাঞ্চলে ঘটেছে এ ঘটনা। সূত্রের বরাতে জানা গেছে, রুটিন রুটিন নজরদারি মিশনের অংশ হিসেবে মঙ্গলবার আরব সাগরের উত্তরাংশের আন্তর্জাতিক জলসীমায় ছিল ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। সে সময় বিপরীত থেকে আসা পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ধাক্কা লাগে ভারতীয় নৌবাহিনীর জাহাজটির।

ভারতীয় নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানি জাহাজটি অস্বাভাবিক দ্রুত গতিতে এবং অনেকটা অপেশাদারভাবে এগিয়ে আসার কারণেই ঘটেছে এ সংঘর্ষ।

এদিকে এ ঘটনার পর আজ বুধবার পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সা’দ আহমেদ ওয়ারিশকে তলব করে কড়া বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানি হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং উভয় পক্ষের মধ্যকার প্রাসঙ্গিক চুক্তির শর্তাবলী মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পরামর্শ দেওয়া হয়েছে।”

“পাশাপাশি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যও ওই পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকেও ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরূপ প্রতিবাদ জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : এনডিটিভি

রোহান/সা.এ.

Latest articles

আদালত চলাকালে পুলিশকে মারধর, আসামির ১ বছরের কারাদণ্ড

বরগুনায় আদালত কক্ষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় হট্টগোল, বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায়...

মনোহারী দোকানে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ও গর্ভ ধারণের ওষুধ,মোবাইল কোর্টে জরিমানা 

ফুলবাড়িয়ায় মনোহারী দোকানে লাইসেন্স বিহীন বেনামি বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক ট্যাবলেট ও গর্ভ...

ভয়াবহ ডেঙ্গু, আরো সাতজনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু...

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে...

More like this