Homeসর্বশেষমনোহারী দোকানে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ও গর্ভ ধারণের ওষুধ,মোবাইল কোর্টে জরিমানা 

মনোহারী দোকানে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ও গর্ভ ধারণের ওষুধ,মোবাইল কোর্টে জরিমানা 

Published on

spot_img

ফুলবাড়িয়ায় মনোহারী দোকানে লাইসেন্স বিহীন বেনামি বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক ট্যাবলেট ও গর্ভ ধারণের ওষুধ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার মরিচ মহল এলাকায় ৩ মনোহারী ব্যবসায়ীকে অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় জন প্রতি ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শহীদুল ইসলাম সোহাগ। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন,গৌর সাহা,স্বপন সাহা ও তপন দেবনাথ।

জানাগেছে,এই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই মনোহারী ব্যবসার আড়ালে বেনামী ওষুধ বিক্রি করে প্রতারণা করে আসছেন। তাদের এসব ওষুধে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। পাশাপাশি যুবসমাজ ধ্বংস করছেন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এদিন বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যাবসায়ীদের সতর্ক করেন তিনি।

কুশল/সাএ

Latest articles

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগের সেশনে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ঘুরে...

পাংশায় ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের এক অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমাস (২৮) নামের...

স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি সুবর্ণা সিকদারের

বাগেরহাট-৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার বলেছেন, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে...

হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর...

More like this