Homeসর্বশেষকুমিল্লায় ডাবল মার্ডারের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

কুমিল্লায় ডাবল মার্ডারের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

Published on

spot_img

কুমিল্লায় সম্পত্তি বিরোধের জেরে ডাবল মার্ডারের ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, মো. মোস্তাক আহাম্মেদ ওরফে আবু (৫৮), তার স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং মেয়ে ইতি (১৮)।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবিকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে মোস্তাক আহাম্মেদ ওরফে আবু এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযানে নামেন।

পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার মূল আসামি ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবিকে হত্যার ঘটনায় নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেখানো তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কুশল/সাএ

Latest articles

আদালত চলাকালে পুলিশকে মারধর, আসামির ১ বছরের কারাদণ্ড

বরগুনায় আদালত কক্ষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় হট্টগোল, বিচারককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায়...

মনোহারী দোকানে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ও গর্ভ ধারণের ওষুধ,মোবাইল কোর্টে জরিমানা 

ফুলবাড়িয়ায় মনোহারী দোকানে লাইসেন্স বিহীন বেনামি বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক ট্যাবলেট ও গর্ভ...

ভয়াবহ ডেঙ্গু, আরো সাতজনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু...

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে...

More like this