Homeসর্বশেষদেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট!

দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট!

Published on

spot_img

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর উদ্যোগে শুরু হতে যাওয়া এই ট্যালেন্ট হান্টে এবার নারী ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগও থাকছে।

তাছাড়া এবারের আয়োজনের পরিধি বিগত বছর থেকে আরও বিস্তৃত। ‘পারবে তুমিও’ আদর্শ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পেসার ও স্পিনার উভয় বোলারদের সুযোগ করে দেওয়া এবারের রবি বোলার হান্টের অন্যতম লক্ষ্য।

দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে রবি ও বিসিবির যৌথ উদ্যোগের রয়েছে সফল ইতিহাস। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে এসেছিলেন এবাদত হোসেন। প্রায় ৪০ হাজার তরুণ পেসারের অংশগ্রহণে আয়োজিত সেই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯.৯ কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার হয়েছিলেন এবাদত। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের পেসের লাইনআপে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। আর ২০১৭ সালের আয়োজিত রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হিসেবে জায়গা করে নেন। রবি বোলার হান্ট থেকে উঠে আসা এই সাফল্যই নতুন করে এমন উদ্যোগ আয়োজনের অন্যতম বড় অনুপ্রেরণা।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে রবি বোলার হান্ট। দেশের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব, যার মধ্যে ২টি ভেন্যু থাকবে ঢাকায়, বাকিগুলা যথাক্রমে- সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম। বরিশালের ট্রায়াল হবে খুলনায়। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে ট্রায়াল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা তরুণ বোলারদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে এই আয়োজন।

পুরুষ-নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় নির্বাচকেরা মাঠে উপস্থিত থাকবেন। বিচারক হিসেবে থাকবেন- মুশতাক আহমেদ, পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগস্পিনার; কোরি কলিমোর, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাবেক পেসার ও মো. সালাহউদ্দিন, প্রধান কোচ, হাই পারফরম্যান্স স্কোয়াড, বাংলাদেশ। পাশাপাশি জাতীয় দলের কোচরাও সামগ্রিক বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

তবে প্রতিভা খুঁজে নেওয়ার পরই শেষ নয় এই পথচলা। নির্বাচিত বোলারদের জন্য থাকবে আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার সুযোগ। লক্ষ্য একটাই, আজকের সম্ভাবনাময় বোলারদের আগামী দিনের জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করা।

আগ্রহী বোলাররা অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে পারবেন My Robi অ্যাপে!



বাপ্পি/সা.এ

Latest articles

ফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সাবেক প্রেমিকের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে দুই দফা আমন্ত্রণ দাবি নয়াদিল্লির

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে নয়াদিল্লি।...

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের...

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

More like this

ফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সাবেক প্রেমিকের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে দুই দফা আমন্ত্রণ দাবি নয়াদিল্লির

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে নয়াদিল্লি।...

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের...