Homeসর্বশেষজন্মদিনেই মারা গেলেন জনপ্রিয় কিংবদন্তি বক্সার

জন্মদিনেই মারা গেলেন জনপ্রিয় কিংবদন্তি বক্সার

Published on

spot_img

কানাডার কিংবদন্তি বক্সার জর্জ চুভালো মারা গেছেন। গত ১২ সেপ্টেম্বর নিজের ৮৯তম জন্মদিনেই টরন্টোয় মৃত্যুবরণ করেন তিনি। পেশাদার ক্যারিয়ারে প্রায় ১০০ লড়াই করেও কখনো রিংয়ে পড়ে যাননি চুভালো। 

মুহাম্মদ আলীর সঙ্গে দুবারের লড়াইয়ের জন্যই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন চুভালো। ১৯৬৬ সালে টরন্টোর ম্যাপল লিফ গার্ডেনে প্রথমবার আলীর মুখোমুখি হন তিনি। ১৫ রাউন্ডের সেই লড়াইয়ে হেরে গেলেও চুভালোর সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছিলেন আলী।

ছয় বছর পর দ্বিতীয় লড়াইয়েও ১২ রাউন্ড শেষে হেরে যান কানাডিয়ান এই বক্সার।

১৯৫৬ থেকে ১৯৭৮ পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে চুভালো ৯৩টি লড়াই করেছেন। জয় ৭৩টি, হার ১৮টি এবং ড্র ২টি। এর মধ্যে ৬৪টি জয় এসেছে নকআউটে।

পাঁচবারের কানাডিয়ান হেভিওয়েট চ্যাম্পিয়ন চুভালো ক্যারিয়ারে জো ফ্রেজিয়ার, জর্জ ফোরম্যান ও ফ্লয়েড প্যাটারসনের মতো কিংবদন্তিদের বিপক্ষেও লড়েছেন।

চুভালোর মৃত্যুতে বিশ্ব বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি) শোক জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডার সর্বকালের সেরা যোদ্ধা হিসেবে ব্যাপকভাবে পরিচিত চুভালো বক্সিংয়ে তার অমোচনীয় উত্তরাধিকার রেখে গেছেন; যা গড়ে উঠেছে তার অদম্য সাহস ও কিংবদন্তিতুল্য লোহার চোয়ালের ওপর। ডব্লিউবিসির সভাপতি মরিসিও সুলাইমান এই কঠিন সময়ে জর্জের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন ও প্রার্থনা করছেন।’

১৯৯০ সালে কানাডার স্পোর্টস হল অব ফেম এবং ১৯৯৭ সালে ওয়ার্ল্ড বক্সিং হল অব ফেমে জায়গা পান চুভালো।

১৯৯৮ সালে তাকে ‘অর্ডার অব কানাডা’ সম্মাননা দেওয়া হয়।

সালাউদ্দিন/সাএ

Latest articles

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার...

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান পেল সৌদি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের...

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে...

পাখির ঝাঁককে ড্রোন ভেবে লিথুনিয়ায় ছুটে গেল ন্যাটোর যুদ্ধবিমান

পাখির ঝাঁককে ভুল করে ড্রোন ভেবে রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর...

More like this