Homeসর্বশেষ১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

Published on

spot_img

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এরই মধ্যে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক সময়সূচি করা হয়েছে। পাশাপাশি দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হবে। শিক্ষামন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় ইনপুট নেওয়া হবে। এরপর এসব মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।

তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের জন্য প্রয়োজনীয় উপাত্ত হিসেবেই প্রাথমিকভাবে পাঁচ ধাপ ও দুটি রিজার্ভ ধাপের ধারণা দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতির বিষয়গুলো গুছিয়ে কমিশনকে জানাতে পারেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য। নো কমেন্টস ফ্রম মাই সাইড।”

মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় ইনপুট পাওয়ার ভিত্তিতে কমিশনই এ বিষয়ে বিস্তারিত জানাবে।

আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “আলোচনা তো একটা চলমান প্রক্রিয়া।” কার সঙ্গে কখন, কীভাবে আলোচনা হয়েছে, এ বিষয়ে এই মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি নন বলেও জানান তিনি।

রোহান/সা.এ.

Latest articles

মওদুদি নাকি জিন্নাহ, জামায়াত-শিবিরের ‘রাজনৈতিক পিতা’ নিয়ে রাশেদ খানের প্রশ্ন

মওদুদি নাকি জিন্নাহ—জামায়াত-শিবিরের রাজনৈতিক আদর্শের মূল জায়গায় কে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর...

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের হুমকি মোকাবিলা এবং...

সানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি'র চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর শুভ (৩০)নামের এক মটরসাইকেল চালক নিহত...

শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে, কালীগঞ্জের শিক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি ফজলুল হক মিলন

“শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই...

More like this