Homeসর্বশেষপটুয়াখালীর দুমকিতে সরকারি কলেজ চত্বর থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে সরকারি কলেজ চত্বর থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার

Published on

spot_img

পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ চত্বর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিসান সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ একটি বস্তু দেখতে পায়।

প্রথমে সেটিকে খেলনা ভেবে বাসায় নিয়ে যায় সে। পরদিন রবিবার স্কুলে বন্ধুদের দেখানোর জন্য সেটি নিয়ে আসে। টিফিনের সময় এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে এসে কার্তুজটি উদ্ধার করে।

নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিসান জানায়, ‘আমি মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ একটি বস্তু দেখতে পাই। প্রথমে সেটিকে খেলনা ভেবে বাসায় নিয়ে যাই। পরদিন এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে জানায়, এটি কার্তুজ (বুলেট)।’ দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি (বুলেট) উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এটি মেশিনগানের কার্তুজ। এটি কীভাবে এখানে এলো, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার...

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান পেল সৌদি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের...

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে...

পাখির ঝাঁককে ড্রোন ভেবে লিথুনিয়ায় ছুটে গেল ন্যাটোর যুদ্ধবিমান

পাখির ঝাঁককে ভুল করে ড্রোন ভেবে রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর...

More like this