Homeসর্বশেষপ্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

Published on

spot_img

দেশের অন্যতম বৃহৎ রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ চালু করেছে ‘প্রিয়শপ স্কলারশিপ’। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের কৃতী সন্তানদের শিক্ষাজীবনে সহায়তা প্রদান করা হবে।

প্রিয়শপ মনে করে, একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু কর্মীরা নয়, তাদের পরিবারগুলোরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই বিশ্বাস থেকেই কর্মীদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথচলায় পাশে থাকার লক্ষ্যে এই স্কলারশিপ কর্মসূচি চালু করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা অনুদানের পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষা সহায়তা পাবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিয়শপের বিভিন্ন হাবের কর্মীদের সন্তানদের নির্বাচন করা হয়েছে। প্রতিকূলতা ও সীমিত সুযোগের মধ্যেও তারা যে সাফল্য অর্জন করেছে, সেই অর্জনকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি ছিল গর্ব ও আনন্দের একটি বিশেষ মুহূর্ত।

বর্তমানে সারা দেশে প্রিয়শপের ৪৩টি হাব রয়েছে। এসব হাবে কর্মরত সহকর্মীরা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো খুচরা ব্যবসায়ীর কাছে সেবা পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের অবদানেই প্রিয়শপ দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল রিটেইল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

এ প্রসঙ্গে আশিকুল আলম খাঁন বলেন, “প্রিয়শপের প্রতিটি অর্জনের পেছনে আমাদের সহকর্মীদের পরিশ্রম রয়েছে, আর তাদের পেছনে রয়েছে তাদের পরিবারের সমর্থন। তাই আমরা বিশ্বাস করি, আমাদের দায়িত্ব শুধু কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে।”

তিনি আরও বলেন, “এই স্কলারশিপ শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। আমরা চাই শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক এবং জানুক যে প্রিয়শপ তাদের পাশে রয়েছে।”

প্রিয়শপ বিশ্বাস করে, একজন শিক্ষার্থীর শিক্ষায় বিনিয়োগ মানে একটি পরিবার, একটি কমিউনিটি এবং আগামী দিনের সম্ভাবনায় বিনিয়োগ। ‘প্রিয়শপ শিক্ষাবৃত্তি’ সেই বিশ্বাসেরই প্রতিফলন যার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।



সালাউদ্দিন/সাএ

Latest articles

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার...

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান পেল সৌদি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের...

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে...

পাখির ঝাঁককে ড্রোন ভেবে লিথুনিয়ায় ছুটে গেল ন্যাটোর যুদ্ধবিমান

পাখির ঝাঁককে ভুল করে ড্রোন ভেবে রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর...

More like this

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার...

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান পেল সৌদি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের...

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে...