Homeসর্বশেষভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, আরও ৬ জনের মৃত্যু

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, আরও ৬ জনের মৃত্যু

Published on

spot_img

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে খুলনা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে মোট চারজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৯৩ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই প্রাণ হারিয়েছেন ৫২ জন।

সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যার মধ্যে দুই সিটি করপোরেশনও অন্তর্ভুক্ত। এছাড়া খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ১৫ জন, বরিশাল ও চট্টগ্রামে ১২ জন করে, রাজশাহীতে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমের শেষভাগে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

বাপ্পি/সা.এ

Latest articles

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার...

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান পেল সৌদি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের...

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে...

পাখির ঝাঁককে ড্রোন ভেবে লিথুনিয়ায় ছুটে গেল ন্যাটোর যুদ্ধবিমান

পাখির ঝাঁককে ভুল করে ড্রোন ভেবে রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর...

More like this