Homeসর্বশেষহাম উপসর্গে প্রাণ হারালো আরও ৩ শিশুর

হাম উপসর্গে প্রাণ হারালো আরও ৩ শিশুর

Published on

spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ৯৬৮ শিশু হামে আক্রান্ত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৯০৫ শিশু। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫১ হাজার ২৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাপ্পি/সা.এ

Latest articles

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার...

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান পেল সৌদি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের...

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে...

পাখির ঝাঁককে ড্রোন ভেবে লিথুনিয়ায় ছুটে গেল ন্যাটোর যুদ্ধবিমান

পাখির ঝাঁককে ভুল করে ড্রোন ভেবে রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর...

More like this