Homeসর্বশেষপঞ্চগড়ে মন্ত্রীর সামনেই বিএনপি নেতাকর্মীদের তর্ক, হট্টগোল

পঞ্চগড়ে মন্ত্রীর সামনেই বিএনপি নেতাকর্মীদের তর্ক, হট্টগোল

Published on

spot_img

পঞ্চগড়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে মতবিনিময় সভায় তর্কে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ ও স্থানীয় নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে এ সময় সভায় কিছুক্ষণ হট্টগোলের সৃষ্টি হয়। পরে মন্ত্রীর অনুরোধে পরিস্থিতি শান্ত হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. এ জেড এম জাহিদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি এবং পাখির মতো গুলি করে মানুষ হত্যার বিচার বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে চাইলে সৎ সাহস নিয়ে দেশে ফিরে আসতে হবে। বিএনপি কোনো ‘ঘুপচি রাজনীতি’ করে না, দলটি গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সৎ সাহস থাকলে পালিয়ে থাকার বা অন্য দেশে আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। দেশে এসে আইন-আদালতে নিজেদের নির্দোষ প্রমাণ করলে দেশের গণতন্ত্রকামী মানুষ তাদের মেনে নিতে পারে।

মন্ত্রী আরও বলেন, বিনা চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলেও বিএনপির নেতাকর্মীরা মনোবল হারাননি। তারা গণতন্ত্র উদ্ধারের লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন।

এর আগে মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্য এবং জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে কয়েকজন নেতাকর্মী মন্ত্রীর সামনেই তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের বাকবিতণ্ডায় সভায় তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। পরে মন্ত্রীর অনুরোধে পরিস্থিতি শান্ত হয়।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন।

সাজু/নিএ

Latest articles

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার...

মদিনায় বিপুল ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভাণ্ডারের সন্ধান পেল সৌদি

সৌদি আরবের মদিনায় ইউরেনিয়াম ও অন্যান্য বিরল খনিজসমৃদ্ধ প্রায় ১১ কোটি টন আকরিকের...

১৭ সেপ্টেম্বর বৈঠকের পর চূড়ান্ত হবে স্থানীয় ভোটের সময়সূচি: ইসি সচিব

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে...

পাখির ঝাঁককে ড্রোন ভেবে লিথুনিয়ায় ছুটে গেল ন্যাটোর যুদ্ধবিমান

পাখির ঝাঁককে ভুল করে ড্রোন ভেবে রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর...

More like this