Homeসর্বশেষমিস্ত্রিকে বাঁচাতে গিয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

Published on

spot_img

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে অবস্থিত ওই পুলিশ কর্মকর্তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা আবীর হোসেনের বাড়ির ছাদে বিদ্যুতের মিস্ত্রিরা কাজ করছিলেন। ঘটনার সময় মিস্ত্রি (ইলেকট্রিশিয়ান) আব্দুল আজিজকে (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আব্দুল আজিজ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোহান/সা.এ.

Latest articles

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

শনিবার (২২ আগস্ট) এক বার্তায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল জানিয়েছে, তারা রাষ্ট্রপতি...

কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ প্রদানের লক্ষ্যে দেশব্যাপী কৃষক ও সার...

জনকল্যাণে বিদ্যুৎ স্টেশনে ৩৮ শতাংশ জমি দান করলেন মো. আতাউর রহমান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে বিদ্যুৎ স্টেশন নির্মাণের জন্য নিজের মালিকানাধীন...

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার মান সন্তোষজনক নয়—দেশের এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর...

More like this