Homeসর্বশেষকৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা

কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা

Published on

spot_img

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ প্রদানের লক্ষ্যে দেশব্যাপী কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। ইতোমধ্যে সব উপজেলা কৃষি কর্মকর্তাকে সুষ্ঠু ও নির্ভুলভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্প্রতি ডিএই’র মহাপরিচালক মো. আব্দুর রহিমের সই করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, দেশব্যাপী কৃষক কার্ড প্রদানের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সঙ্গে সংগৃহীত তথ্য নিয়মিতভাবে যাচাই ও অনুমোদনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নির্দেশনায় সংশ্লিষ্ট ব্লকগুলোতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার সঙ্গে সংগৃহীত তথ্য নিয়মিত যাচাই ও অনুমোদন করতে হবে। সেই সঙ্গে সার ডিলারদের তথ্য বিদ্যমান অ্যাপের মাধ্যমে সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রথম পর্যায়ে যে দু’টি ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে, সেগুলো ছাড়া বাকি দু’টি ব্লকের তথ্য রোববারের (২৩ আগস্ট) মধ্যে সংগ্রহ শেষ করতে বলা হয়েছে। এ ছাড়া আগামী বুধবারের (২৬ আগস্ট) মধ্যে অবশিষ্ট সব ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন করতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে আপাতত শুধু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের আওতাধীন সব বিদ্যমান ব্লকের নাম সিস্টেমে সংযুক্ত করতে বলা হয়েছে। তবে কোনো ব্লক যাতে বাদ না পড়ে, সে বিষয়েও চিঠিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের আওতাধীন সব মৌজা ও গ্রামের তথ্য যথাযথভাবে ওই ব্লকের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

ডিএই’র চিঠিতে আরও বলা হয়, তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে তথ্যের নির্ভুলতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে তথ্যভান্ডার সঠিক ও হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।



রোহান/সা.এ.

Latest articles

শার্শায় বিদ্যুৎ বিভ্রাটে সোনামুখো বিলে ১৫ কোটি টাকার মাছ মারা গেছে

যশোরের শার্শা উপজেলার সোনামুখো বিলে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সংকট সৃষ্টি হয়ে...

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জের সদর উপজেলা ও জামালগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে প্রায় ৪ হাজার...

রাজধানীর একটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে...

রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

চট্টগ্রামসহ দেশের সাত অঞ্চলে রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার মধ্যে দমকা বা ঝোড়ো...

More like this

শার্শায় বিদ্যুৎ বিভ্রাটে সোনামুখো বিলে ১৫ কোটি টাকার মাছ মারা গেছে

যশোরের শার্শা উপজেলার সোনামুখো বিলে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সংকট সৃষ্টি হয়ে...

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জের সদর উপজেলা ও জামালগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে প্রায় ৪ হাজার...

রাজধানীর একটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে...