Homeসর্বশেষনন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: এমপি আজিজ

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: এমপি আজিজ

Published on

spot_img

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন- ‘নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। কিন্তু প্রতিষ্ঠানের পরিবেশ ও রেজাল্ট ভালো করতে হবে। মাদক, বাল্যবিয়ে ও স্মার্টফোন আসক্তি থেকে ভালো শিক্ষাঙ্গন গড়তে সচেতন থাকতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্ব ও মর্র্যাদা দিতে হবে।’

তিনি আরো বলেন- ‘দেশকে ধ্বংস করতে যা যা করা দরকার বিগত সরকার তাই করেছে। মেধাশূণ্য করতে শিক্ষাঙ্গনে ঢুকিয়ে দেয়া হয়েছে দূর্নীতি। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি যেই হন, শিক্ষকদের অবহেলা করা যাবেনা। সুনাম অর্জন করতে হলে ভালো ফলাফল দরকার। আগামী জানুয়ারী থেকে প্রতিক্লাসে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবেনা।’

শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন এমপি। এতে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার। অন্যদের মধ্যে ওসি আব্দুল হান্নান, প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ লিপি রাণী সরকার, অধ্যক্ষ লুৎফর রহমান, মাসুদুল হক আলেক, আব্দুল মজিদ, অধ্যক্ষ হারুনুর রশীদ, আনিসুর রহমান, ওসমান গণী, শিক্ষক জহুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রান্টু, সাংবাদিক আলী আক্কাছ, আয়নাল হক প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক নিগার সুলতানা ও শিক্ষক মিজানুর রহমান। এসময় ৭ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য: মারদিয়া মমতাজ এমপি

দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য এবং বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট)...

যমুনার চর পরিদর্শনে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা, উদ্বোধন শুশুয়া হাট

টাঙ্গাইলের যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া পরিদর্শন করেছেন হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও...

‘এতটাই বাজে’ অ্যানিমেশন, তবু আয় ২৬ কোটি টাকা ছাড়াল

অ্যানিমেশনের মান এতটাই দুর্বল, গল্প এতটাই অদ্ভুত—তবু সেই কারণেই বক্স অফিসে ঝড় তুলেছে...

More like this