Homeসর্বশেষইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার

Published on

spot_img

ডান হাঁটুর চোট পুরোপুরি সেরে না ওঠায় বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার।

শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা। 

গত জুলাইয়ে উইম্বলডনে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন সিনার। এরপরই ডান হাঁটুর চোটে পড়েন তিনি। চোটের কারণে ইতোমধ্যে মন্ট্রিয়ল ও সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করেছিলেন বিশ্বের শীর্ষ এই তারকা। 

ইউএস ওপেনে খেলার জন্য পুনর্বাসন ও অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন সিনার। মোন্তে কার্লোতে সম্প্রতি কোর্টে অনুশীলনেও ফেরেন তিনি। তবে শেষ পর্যন্ত বুঝতে পারেন, প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার জন্য আরও সময় প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনার জানান, দল ও চিকিৎসক দলের সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করেও এবার ইউএস ওপেনে খেলা সম্ভব হচ্ছে না। নিউইয়র্কের এই টুর্নামেন্ট তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে হতাশাও প্রকাশ করেছেন তিনি।

সিনারের এই সিদ্ধান্তে ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা লড়াইয়ে বড় পরিবর্তন এসেছে। গত বছরের ফাইনালে সিনারকে হারিয়ে শিরোপা জেতা কার্লোস আলকারাজ এবারও অন্যতম ফেবারিট। সিনারের সরে দাঁড়ানোর ঠিক এক দিন আগে ইউএস ওপেনে ফেরার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ এই তারকা। ডান কবজির চোটের কারণে এপ্রিল থেকে কোর্টের বাইরে ছিলেন তিনি। 

২০২৬ ইউএস ওপেনের মূল পর্ব শুরু হবে ৩০ আগস্ট এবং চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। সিনার না থাকায় নিউইয়র্কের হার্ডকোর্টে এবার আলকারাজসহ অন্য তারকাদের সামনে শিরোপা জয়ের সুযোগ আরও বড় হয়ে উঠেছে।

বাপ্পি/সা.এ

Latest articles

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ...

মন্ত্রিসভায় মঈন খান, পলাশ-নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের পাঁচবারের...

নয় মাস পর অবশেষে মধ্যপ্রাচ্য ছাড়ল ‘আব্রাহাম লিংকন’

নয় মাসের দীর্ঘ মোতায়েন শেষে মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস...

রাষ্ট্রপতিকে ভারত, পাকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন,...

More like this