Homeসর্বশেষযুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান

Published on

spot_img

ইরান এখনও অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে বলে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি।

বৃহস্পতিবার তিনি বলেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত ওয়ারহেডের তুলনায় অনেক বেশি।

তিনি আরও বলেন, ইরান সামরিক অস্ত্রের সব ক্ষেত্রেই ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করছে এবং আরও নির্ভুল, ধ্বংসাত্মক ও প্রযুক্তিগতভাবে উন্নত অস্ত্র তৈরি করছে।

আইআরজিসির এই কর্মকর্তা পুনর্ব্যক্ত করেন যে, ইরান কখনোই অস্ত্র উৎপাদন ও উন্নয়ন বন্ধ করে নি। তিনি বলেন, আমরা প্রতিদিন অগ্রসর হচ্ছি এবং এই ক্ষেত্রে যে-কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আরেকটি যুদ্ধ শুরু হলে আমাদের অস্ত্র অবশ্যই অতীতের অস্ত্রগুলোর মতো হবে না। এই পার্থক্য ওয়ারহেডের নতুন প্রজন্ম, আঘাতের নির্ভুলতা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কিংবা অন্য যে-কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে।

সূত্র- পার্সটুডে।

সাজু/নিএ

Latest articles

আট বিভাগেই টানা ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে...

বেবী ডায়াপারে হাক্কানীর কারসাজি: জরিমানা আড়াই লাখ, ২০ হাজার ডায়াপার ধ্বংস

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের মেয়াদ ঘষামাজা করে তারিখ পাল্টে পুনরায় বাজারজাত...

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন...

কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা

কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মাদক ব্যবসায়ীদের হামলায় মো: এমদাদুল...

More like this