Homeসর্বশেষকুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা

কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা

Published on

spot_img

কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মাদক ব্যবসায়ীদের হামলায় মো: এমদাদুল হক (৪১) নামে এক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকালে কোতয়ালী মডেল থানায় ৫ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আসামীরা হলো- কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বামইল এলাকার মৃত মোফাজ্জর হোসেন এর পুত্র মো: ফয়েজ আহমেদ (৫৮), মৃত ইয়াছিন মিয়ার কন্যা মোসা: আইরিন আক্তার ২৮), সুলতান মিয়ার কন্যা রহিমা আক্তার (৩৮), মৃত ইয়াসিন মিয়ার পুত্র সৈকত (২২) ও সুমন (৪০)সহ অজ্ঞাত ১০/১৫ জন। অভিযোগ থেকে জানা যায়- উল্লেখিত আসামীরা ভূমিদস্যু, মাদক বিক্রেতা, চোরাকারবারী, সন্ত্রাস ও চাদাঁবাজী চলে আসছিল। দীর্ঘদিন যাবত এলাকার মধ্যে মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছে। নিরীহ মানুষের উপর অত্যাচারসহ মারধর নির্যাতন করে আসছে। গত ১৭ আগষ্ট কুমিল্লা আমড়াতলী এলাকায় মাদকবিরোধী সমাবেশে এমদাদুল হক মাদক, দুর্নীতি, চাদাঁবাজ এর বিরুদ্ধে বক্তব্য রাখেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত ১৮ আগষ্ট রাত ৯টায় আমড়াতলী ইউপিস্থ কৃষ্ণপুর বড় বাড়ী সামনে উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র দা, ছেনি, লোহার রড, চাইনিজ কুড়াল, পাইপগান দিয়া এমদাদুল হকের উপর ধাওয়া করে। পরে আমি পালিয়ে রক্ষা পায়। একপর্যায়ে ফয়েজ আহমেদ এমদাদুল হককে মেরে লাশ গুম করবে এবং সৈকত ও সুমন পুনরায় মাদক সিন্ডিকেটের বিষয়ে কোন ধরণের প্রতিবাদ হত্যা করবে এবং রাতের আধাঁরে বাড়িঘর আগুন দিয়া জ্বালিয়ে দিয়ে মিথ্যা বানোয়াট মামলা দেয়ার হুমকি দেয়।

এ বিষয়ে ভুক্তভোগী এমদাদুল হক বলেন-আমি গত ২৩ জুলাই আমার ব্যবহারিত ফেইসবুক আইডি ‘এমডি এমদাদুল হক’ নামীয় ফেসুবুকের এর মাধ্যমে দুর্নীতি, চাদাঁবাজ, মাদকের সিন্ডিকেট এর বিরুদ্ধে প্রতিবাদ করি। এছাড়াও গত ১৭ আগষ্ট আমাদের এলাকা আমড়াতলীতে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখি। এ সময় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে মাদক ব্যবসায়ী, ভুমিদস্যুরা ও চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে আসছে। এ বিষয়ে আমি কোতয়ালী থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করি। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন- মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে। যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



সাজু/নিএ

Latest articles

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই...

আট বিভাগেই টানা ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে...

বেবী ডায়াপারে হাক্কানীর কারসাজি: জরিমানা আড়াই লাখ, ২০ হাজার ডায়াপার ধ্বংস

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের মেয়াদ ঘষামাজা করে তারিখ পাল্টে পুনরায় বাজারজাত...

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন...

More like this

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই...

আট বিভাগেই টানা ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে...

বেবী ডায়াপারে হাক্কানীর কারসাজি: জরিমানা আড়াই লাখ, ২০ হাজার ডায়াপার ধ্বংস

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের মেয়াদ ঘষামাজা করে তারিখ পাল্টে পুনরায় বাজারজাত...