Homeসর্বশেষনতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন অধ্যাপক ইউনূস

নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন অধ্যাপক ইউনূস

Published on

spot_img

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত এবং দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, বিচক্ষণ নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ইউনূসের মতে, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও বৃদ্ধি করবে।

বার্তার শেষাংশে তিনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। পাশাপাশি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্যও কামনা করেন অধ্যাপক ইউনূস।

বাপ্পি/সা.এ

Latest articles

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৮ যুবতীসহ গ্রেপ্তার ১২  

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত...

নতুন ফোনের নামে ‘ব্যবহৃত ফোন’ বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি, অর্ডার নেওয়ার পর মূল্য বাড়িয়ে...

‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’- কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা

আর্থিক সংকটের কথা তুলে ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েছেন বিজিবির সাবেক...

কাশ্মীরের ‘রাবার বয়’ বিশ্বজুড়ে আলোচনায় 

শরীরের অসাধারণ নমনীয়তা দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন কাশ্মীরের তরুণ কন্টরশনিস্ট সায়াম হায়দার। অবিশ্বাস্য...

More like this