Homeসর্বশেষকাশ্মীরের ‘রাবার বয়’ বিশ্বজুড়ে আলোচনায় 

কাশ্মীরের ‘রাবার বয়’ বিশ্বজুড়ে আলোচনায় 

Published on

spot_img

শরীরের অসাধারণ নমনীয়তা দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন কাশ্মীরের তরুণ কন্টরশনিস্ট সায়াম হায়দার। অবিশ্বাস্য সব কসরতের কারণে তিনি পরিচিতি পেয়েছেন ‘রাবার বয়’ নামে।

মাত্র ১৩ বছর বয়সে ইউটিউবে নাচ ও শরীরচর্চার ভিডিও দেখে অনুপ্রাণিত হন সায়াম। এরপর নিজ উদ্যোগে অনুশীলন শুরু করেন। ধীরে ধীরে আয়ত্ত করেন যোগব্যায়াম, স্ট্রেচিং এবং কনটরশনের জটিল কৌশল। দীর্ঘদিনের চর্চার ফলে তিনি এমন দক্ষতা অর্জন করেছেন যে, একটি টেনিস র‍্যাকেটের ছোট ফ্রেমের ভেতর দিয়েও সহজেই শরীর গলিয়ে বেরিয়ে যেতে পারেন। এছাড়া শরীরকে অস্বাভাবিকভাবে বাঁকানো এবং মাথা প্রায় ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে নেওয়ার মতো কৌশলও দেখাতে সক্ষম তিনি।

সায়ামের ভাষ্য, ২০১০ সালের দিকে ইউটিউবে পপিং ও অ্যানিমেশন ড্যান্সের ভিডিও দেখতে দেখতেই এ ধরনের পারফরম্যান্সের প্রতি তাঁর আগ্রহ জন্ম নেয়। পরে নিয়মিত অনুশীলনের মাধ্যমে কনটরশন শিল্পে নিজেকে গড়ে তোলেন।

প্রায় এক দশকের প্রশিক্ষণের পর ভারতের বিভিন্ন স্থানে পারফর্ম করেছেন তিনি। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়াস গট ট্যালেন্ট-এও অংশ নিয়েছেন। এমনকি আমেরিকাস গট ট্যালেন্ট থেকে আমন্ত্রণ পেলেও স্পনসরের অভাবে সেখানে অংশ নেওয়া সম্ভব হয়নি।

নিজের স্বপ্ন সম্পর্কে সায়াম বলেন, তিনি এমন উচ্চতায় পৌঁছাতে চান, যেখানে তাঁর সাফল্যের মাধ্যমে পরিবার ও দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল হবে।

সায়ামের এই অনন্য দক্ষতা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে মাত্র এক মিনিটে পাঁচবার টেনিস র‍্যাকেটের ফ্রেমের ভেতর দিয়ে বের হওয়ার কৃতিত্বের জন্য তাকে স্বীকৃতি দেয় ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস।

বাপ্পি/সা.এ

Latest articles

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজা উপত্যকার জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে যাওয়া একটি কর্মী বহর (ফ্লোটিলা)...

খুবিতে ‘ম্যাথ ক্যারিয়ার হরিজন’ ও নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের উদ্যোগে "ম্যাথ ক্যারিয়ার হরিজন ও কার্যনির্বাহী কমিটি হস্তান্তর ২০২৬"...

প্রত্যাবাসনের স্বপ্ন ৯ বছরের, পরিকল্পনা এখনো অস্পষ্ট

‘প্রত্যাবাসন হবে’, ‘শিগগিরই শুরু হবে’- এমন আশ্বাস শুনতে শুনতে কেটে গেছে প্রায় নয়...

শ্যামনগর সীমান্তে ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ, আটক ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকা পার্শ্বেখালীতে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল সদৃশ...

More like this