Homeসর্বশেষগোপালপুরে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

গোপালপুরে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

Published on

spot_img

মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমসহ এক সহযোগীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। আটক রেজাউল করিম রেজা একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেলচালক গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়। পুলিশ জানিয়েছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, আমি ছুটিতে আছি। আমি এখানে নতুন এসেছি, তাই তাকে চিনি না। তবে এটিইওর (সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) কাছ থেকে ঘটনাটি নিশ্চিত হয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রোহান/সা.এ.

Latest articles

নন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে আবু হোসাইন নামে (১৭) মাস বয়সী...

২২ আগস্ট থেকে কলেরার টিকা দেওয়া হবে

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে...

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন ও শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার দারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের না জানিয়ে গোপনে পরিচালনা কমিটি...

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

জেলার বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক...

More like this