Homeসর্বশেষফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Published on

spot_img

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নগরকান্দা উপজেলা সদরের এনায়েত শেখের ছেলে মোটরসাইকেলচালক শাকিব শেখ (২২) এবং ভাঙ্গা উপজেলার ছেলাধরচর সদরদী গ্রামের ইলিয়াস শেখের ছেলে পথচারী হৃদয় শেখ (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে শাকিব মোটরসাইকেল নিয়ে ভাঙ্গা গোলচত্বর থেকে রেলস্টেশন সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় হাসানের চায়ের দোকানের সামনে রাস্তা পার হচ্ছিলেন হৃদয়। দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে দুজনই সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই হৃদয় শেখের মৃত্যু হয়। স্থানীয়রা আহত শাকিব শেখকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকেও মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক দুজনই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা

ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার...

ব্যবসায়ীরাই অর্থনীতির অগ্রযাত্রার অন্যতম কান্ডারি আনোয়ারুল ইসলাম

একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। তারা শুধু নিজেদের...

১৪ মাস ধরে বন্ধ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পুনরায় চালুর দাবি

অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির...

নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা 

নিজ জেলা চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা...

More like this