Homeসর্বশেষঅধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা

Published on

spot_img

ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। 

সংগঠনটি একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। পাশাপাশি হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ, সিসিটিভি স্থাপন, জরুরি বিভাগে পুলিশি টহল ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, গত ১৭ আগস্ট রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একদল বহিরাগত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। এর আগে ১৫ আগস্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন ও এক ওয়ার্ডবয়কে মারধর করা হয়। এছাড়া চলতি বছর কুমিল্লা, রংপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানায় সংগঠনটি। ড্যাবের দাবি, জেলা-উপজেলা হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারেও প্রতিনিয়ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন। অনেক ঘটনাই প্রকাশ্যে আসে না।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা হারুন আল রশীদ, ড্যাব মহাসচিব ডা জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক মো আবুল কেনান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা এ কে এম খালেকুজ্জামান দিপু,  সহ-সভাপতি ডা মোস্তাক রহিম স্বপন, সহ-সভাপতি রেজা মো. সামিউল হাসান , সহ-সভাপতি অধ্যাপক হাসান জাফর রিফাত, সহ-সভাপতি ডা রুস্তম আলী মধু,  সহ-সভাপতি ডা শফিউল্লাহ ঝিন্টু, ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা মাজহারুল ইসলাম শাহীন, যুগ্ন মহাসচিব ডা নিয়াজ শহীদ রানা, যুগ্ন মহাসচিব  অধ্যাপক বেলায়েত হোসেন ঢালী, যুগ্ন মহাসচিব ডা আশফাক নবী,যুগ্ন মহাসচিব  ডা আবু নাসের, সাংগঠনিক সম্পাদক ডা আসিফুর রহমান সৈকত, ডা কায়সার ইয়ামিন ইষাদ, ডা ইব্রাহিম রহমান বাবু, ডা আমিরুল ইসলাম পাভেল,  ডা সাজিদ ইমতিয়াজউদ্দিন, ডা নুরুল করিম চৌধুরী, ডা আসাদুজ্জামান, ডা মীর রাশেক আলম অভি, ডা আবুল বাশার, ডা মশি দায়ান হালদার, ডা মুহিউদ্দীন মারুফ, ডা ইকবাল হোসেন, ডা কাজী শাহ মোহাম্মদ আব্দুল্লাহ, ডা আজিজুল হক মানিক, ডা মু. ইফতেখারুল ইসলাম মিশু,ডা নজরুল ইসলাম রিয়াদ, ডা হাসিবুর রহমান হাসিব সহ আরও অনেক চিকিৎসকগন।

তারা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগে চিকিৎসকরা মানুষের পাশে ছিলেন। অথচ তাদের নিরাপত্তাই এখন হুমকির মুখে। ড্যাবের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের দাবি জানানো হয়।



সালাউদ্দিন/সাএ

Latest articles

ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হতে...

বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করে, সঙ্গে থাকা টাকা নিয়ে গেছে এমন...

আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার

ময়মনসিংহের ভালুকায় ‘আইন আছে, আদালত আছে, আছে হাইওয়ে পুলিশও কিন্তু নেই শুধু আইনের...

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের বিশেষ নির্দেশনা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকার...

More like this

ভোট দেবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে যেতে পারবেন না অলি

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হতে...

বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করে, সঙ্গে থাকা টাকা নিয়ে গেছে এমন...

আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার

ময়মনসিংহের ভালুকায় ‘আইন আছে, আদালত আছে, আছে হাইওয়ে পুলিশও কিন্তু নেই শুধু আইনের...