Homeসর্বশেষশার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

Published on

spot_img

যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম ওরফে বকুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শরিফুল ইসলাম শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে তার এক প্রতিবেশীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ এপ্রিল রাতে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নং-১৬, জি আর নং-৮৫)। মামলা দায়েরের পর থেকেই আসামি শরিফুল পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সাজু/নিএ

Latest articles

৩৩ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ...

তিন মাস কাদায় বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মিলল মুক্তি

বুকসমান কাদার মধ্যে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় প্রায় তিন মাস ধরে বন্দিজীবন কাটাচ্ছিল...

বিআরটিএ’র বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মালিকের অনুপস্থিতিতে গাড়ি হস্তান্তরের অভিযোগ

জেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার...

রাষ্ট্রপতি নির্বাচন: কাল বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ

মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা। সোমবার...

More like this