Homeসর্বশেষবাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

Published on

spot_img

পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক মাধ্যম বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড কিংবা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এসব কর্মকাণ্ড পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি হলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাসের নির্দেশনাগুলো হলো—

১. পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

২. কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ কিংবা প্রচারের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করতে হবে।

৩. অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

৪. অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করতে হবে।

৫. ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যাতে বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

৬. পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন, বিধিবিধান ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

কুশল/সাএ

Latest articles

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯)...

সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মিলল লাশ

সন্তানের জন্য বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ আর অসীম হতে পারে, তার এক করুণ...

ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর

ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে আছেন, সে বিষয়ে বাংলাদেশ এখনো...

আকস্মিক পরিদর্শনে নেত্রকোণার জেলা প্রশাসক

নেত্রকোণায় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট...

More like this