Homeসর্বশেষসাংবাদিকদের তথ্য দেওয়ায় ‘কাউবয় ফ্যাক্টরিতে’ নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

সাংবাদিকদের তথ্য দেওয়ায় ‘কাউবয় ফ্যাক্টরিতে’ নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

Published on

spot_img

ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া দোকাঠি এলাকার ‘কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড’ কারখানায় সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে এক নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। একই ঘটনায় ওই নারী শ্রমিক ও তার স্বামীর সঙ্গে কারখানা কর্তৃপক্ষের লোকজন দুর্ব্যবহার ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই নারী শ্রমিকের স্বামী মো. আজিম (২২)।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরছলিমাবাদ এলাকার বাসিন্দা মো. আজিম বর্তমানে স্ত্রী তানহা আফরিন (২৫)কে নিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। আজিম কাঠগড়া দোকাঠি এলাকার ওই কারখানায় লোডার এবং তার স্ত্রী হেলপার হিসেবে কর্মরত। অভিযোগকারী জানান, চার দিন আগে তিনি এবং দুই দিন আগে তার স্ত্রী কারখানাটিতে কাজে যোগ দেন।

আজিমের অভিযোগ, প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই কারখানা কর্তৃপক্ষ তাদের সংবাদ প্রকাশকারী ও তথ্যদাতাদের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করতে থাকে। এ নিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। একই সঙ্গে যিনি তাদের ওই কারখানায় চাকরির ব্যবস্থা করেছেন, তাকে কারখানায় হাজির করার জন্যও চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টার পর কারখানার লোকজন তানহা আফরিনকে ভেতরে আটকে রাখেন। পরে তাকে বাইরে যেতে দেওয়া হলেও, যিনি তাদের চাকরির ব্যবস্থা করেছেন তাকে হাজির না করা পর্যন্ত তানহাকে ছেড়ে দেওয়া হবে না বলে জানানো হয়। এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ করেন তার স্বামী। পরে কোনো উপায় না পেয়ে বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন মো. আজিম।

তবে এসব অভিযোগের বিষয়ে কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সুমন মিয়া বলেন, “ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাউকে আটক করা হয়নি। ওই নারী অফিসে আছেন এবং কিছুক্ষণ পর বাসায় চলে যাবেন।”

উল্লেখ্য, গত ১০ আগস্ট আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ‘কাউবয় ফুডস’ প্রতিষ্ঠানে শিশু খাদ্য উৎপাদনে অনুমোদন, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর কয়েকদিনের মধ্যেই সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে প্রতিষ্ঠানটির এক নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ সামনে এলো।



বাপ্পি/সা.এ

Latest articles

৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা দিলেন বিজয়

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ...

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের...

More like this

৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা দিলেন বিজয়

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ...

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...