Homeসর্বশেষ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা দিলেন বিজয়

৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা দিলেন বিজয়

Published on

spot_img

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। আর ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআইয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য এই ঋণ মওকুফের ঘোষণা দেন। তিনি জানান, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

বিজয় বলেন, দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আগের এই সিদ্ধান্তে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।

নতুন ঘোষণায় এখন থেকে ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের ১০০ শতাংশ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে।

সরকারের এ সিদ্ধান্তকে তামিলনাড়ুর কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।



সাজু/নিএ

Latest articles

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমে আসায় মঙ্গলবার টানা তৃতীয় সেশনে...

নাটোরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার...

পাংশায় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক...

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...

More like this

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমে আসায় মঙ্গলবার টানা তৃতীয় সেশনে...

নাটোরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার...

পাংশায় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক...