Homeসর্বশেষবাংলাদেশ সফর নিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

বাংলাদেশ সফর নিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

Published on

spot_img

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে নির্ধারিত সফরটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। সিরিজটি মূলত ২০২৪ সালে হওয়ার কথা থাকলেও দুই দফায় তা পিছিয়ে দেওয়া হয়। এবারও সফরটি হবে কি না, তা নিশ্চিত নয়।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের অনুমতি ও নির্দেশনা নিতে চায় তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সফর নিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে নেই বোর্ড। সরকারের নির্দেশনা ও অনুমতি পেতে শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।

সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ভারতীয় দলের। তবে সফরের পুরো বিষয়টি এখন ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিসিআইয়ের ওই সূত্রের ভাষ্য, সফর নিয়ে অনুমতি ও স্পষ্ট ধারণা পেতে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। এ মুহূর্তে বোর্ড এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফর নিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং শিগগিরই সফরের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। ১ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে।

এদিকে, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কুশল/সাএ

Latest articles

৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা দিলেন বিজয়

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ...

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের...

More like this