Homeসর্বশেষ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Published on

spot_img

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরটি পরিদর্শন করবেন। এরপর ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, জাদুঘরের নির্মাণ বা পরিচালনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাদুঘরের উদ্বোধন উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টেরও আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জাদুঘরটি নতুন তথ্য, নিদর্শন ও উপকরণ সংযোজনের মাধ্যমে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করা হবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন অর্থাৎ ৫ আগস্ট জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকিট সংগ্রহ করে জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

তিনি আরও জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

কুশল/সাএ

Latest articles

চট্টগ্রামে মহিলা বাস সার্ভিস : চালক, হেলপার, সুপারভাইজার ও যাত্রী সবাই নারী

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে আজ (মঙ্গলবার) থেকে...

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

রাজস্ব প্রশাসনে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পুরোনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)...

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমে আসায় মঙ্গলবার টানা তৃতীয় সেশনে...

নাটোরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার...

More like this