Homeসর্বশেষআশুলিয়ায় ইয়াবাসহ টাকলা বিপ্লব গ্রেপ্তার

আশুলিয়ায় ইয়াবাসহ টাকলা বিপ্লব গ্রেপ্তার

Published on

spot_img

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপ্লব সরকার (৪০) নামে টাকলা এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্বদানকারী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ দেলোয়ার হোসেন। এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ বাঁশতলা এলাকার এবিসি গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিপ্লব সরকার লালমনিরহাট সদর উপজেলার চিনিপাড়া এলাকার সামছুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ঘোষবাগ বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার একটি বিশেষ টিম ঘোষবাগ বাঁশতলা এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিপ্লব সরকারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত প্যান্টের ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব সরকার স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আশুলিয়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোষবাগ, জিরাবো, কাঠগড়া, জামগড়া ও আশপাশের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে খুচরা পর্যায়ের মাদক বিক্রেতারা গ্রেপ্তার হলেও নেপথ্যের সরবরাহকারী ও নিয়ন্ত্রণকারী চক্রের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে অভিযান অব্যাহত থাকলেও মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সম্ভাব্য সহযোগী এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ মাদক চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



সাজু/নিএ

Latest articles

পাংশায় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক...

৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা দিলেন বিজয়

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ...

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

More like this

পাংশায় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক...

৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা দিলেন বিজয়

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ...

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...