Homeসর্বশেষজাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

Published on

spot_img

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল করা ফুটবলার নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকায় পাড়ি জমালেও ফিরতে হয়েছে খালি হাতে। নরওয়ের বিপক্ষে শেষ ১৬-র ম্যাচ হেরে বিদায় নেওয়ার পরই বিশ্বকাপে আর না খেলার কথা জানিয়েছিলেন নেইমার। এবার জাতীয় দল নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ব্রাজিলের পোস্টার বয়। 

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

নেইমার বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর মেটলাইফ স্টেডিয়ামে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। নরওয়ের বিপক্ষে ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করলেও দলকে হার এড়াতে পারেননি। সেই ম্যাচই হয়ে থাকল তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া নেইমার দেশের জার্সিতে ১৩০টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮০টি গোল এবং ৫৯টি অ্যাসিস্ট। ক্যারিয়ারে বিশ্বকাপ তো জেতা হলোই না, এমনকি নিজের দেশকে কোপা আমেরিকার শিরোপাও না জেতানোর আক্ষেপ নিয়ে বিদায় নিতে হলো ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। 
 
জাতীয় দল থেকে অবসরের ঘোষণার পর নেইমারের চোখ এখন ক্লাব ফুটবলে। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি বিতর্ক নিয়েও মুখ খুলেছেন নেইমার। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ড্রয়ের পর তিনি তরুণ সতীর্থ গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমান করেছিলেন। তাদের দক্ষতা নিয়ে বিদ্রূপও করেছিলেন বলেও খবর প্রকাশিত হয়।

তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নেইমার। তিনি বলেন, ‘এসব গল্প সম্পূর্ণ মনগড়া। ইচ্ছাকৃতভাবে এমন খবর ছড়ানো হচ্ছে। ম্যাচের পর আমি শুধু বলেছিলাম, আমাদের আরও ভালো খেলতে হবে। এভাবে সহজে জয় হাতছাড়া করা যায় না। অধিনায়ক হিসেবে এসব বলা আমার দায়িত্ব। লুকাস ভেরিসিমো ও গ্যাবিগোলও একই কথা বলেছিল।’



সালাউদ্দিন/সাএ

Latest articles

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

More like this

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...