Homeসর্বশেষতৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে ঘটা ঘটনার ব্যাখ্যা দিলেন জুবায়ের

তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে ঘটা ঘটনার ব্যাখ্যা দিলেন জুবায়ের

Published on

spot_img

রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। 

ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শোনা যায়। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে জুবায়ের দাবি করেছেন, ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরীবাগ ব্রিজের ওপর তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়। সঙ্গে করে আমাকেও নিয়ে যায়। আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরও আসতে বলি। সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিনক্রিয়েট করতে থাকে। হিজড়ারা কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে, সবাই জানেন। তারা পাল্টা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলে।

এই পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে বিষয়টির সুরাহা করে।

পোস্টে জুবায়ের দাবি করেন, পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিল। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্রহননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

ভিডিওতে তৃতীয় লিঙ্গের মানুষেরা যেসব অশ্লীল অভিযোগ করেছেন, তার স্বপক্ষে তেমন কোনো যুক্তি দেখা যায়নি। শুধু মুখেই তারা স্বভাবসুলভ ভঙ্গিতে শরীরে হাত দেওয়াসহ গুরুতর কিছু অভিযোগ করতে থাকেন।

ভিডিওর শুরুতে একজনকে বলতে শোনা যায়, আমরা তিনজন এই পরীবাগে কাজ করি। এই দুজন আসছে। আমাদের বলছে, আমরা ছেলে না কি মেয়ে।

কথোপকথনের এই পর্বে দুই পক্ষ থানায় যাওয়ার কথা বলে ব্রিজ থেকে নামতে থাকেন। এ সময় জুবায়ের কম কথা বলেছেন। ভিডিওর পরের পর্বে তৃতীয় লিঙ্গের মানুষ দুজনের ওপর চড়াও হন।



রোহান/সা.এ.

Latest articles

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

More like this

রাবির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করলেন রাকসু জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের ও...

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরামের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে...

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক...