Homeসর্বশেষজঙ্গল সলিমপুরের যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ!

জঙ্গল সলিমপুরের যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ!

Published on

spot_img

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের যৌথবাহিনীর ক্যাম্পের সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত পানিতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বিষয়টি আরো ভালো ভাবে নিশ্চিত হতে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। তবে ঘটনাস্থল থেকে একটি খালি বিষের কৌটা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, আজ (রবিবার) সকালে পুলিশ সদস্যদের ব্যবহারের পানিতে অস্বাভাবিক ফেনা ও দুর্গন্ধ পাওয়া যায়। এই পানির সংরক্ষনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি এই দুর্গন্ধ টের পেয়ে দ্রুত পানির ট্যাঙ্কিও ঢাকনা খুলে দেখেন দেখানে ফেনাও ভাসছে।

তিনি বিষয়টি তাৎক্ষণিত সেখানে থাকা অন্যান্য বাহিনীকে অবহিত করেন এবং এই পানি ব্যবহার থেকে বিরতে থাকতে সতর্ক করেন। এই খবর পাওয়ার পর আমাদের জেলা পুলিশের একটি টিম গিয়ে পানির নমূনা সংগ্রহ করেছে। প্রাথমিত অনুস্পন্ধান কালে পানির লাইনের একটা জায়গায় বিষের খালি কৌটা পাওয়া গেছে।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য আজ রবিবার সকালে গ্লাসে পানি ঢালার পর তাতে অস্বাভাবিক রকমের সাদা ফেনা এবং দূর্গন্ধ পায়। এর পর পরই বিষয়টি সম্পর্কে সবাইকে সতর্ক করা হলে সবাই এই পানি পান করা থেকে বিরত থাকেন৷ ফলে বড় ধরণে অঘটন থেকে রক্ষা পায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা৷

উল্লেখ্য, চট্টগ্রামে এক সময়ের সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে দখল মুক্ত করতে কাজ করছে সরকারের একাধিক সংস্থা৷ এই লক্ষ্যে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ৷ তবে সেখানে বসবাসকারীদের মাঝে আতংক ছড়িয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করে আসছে বলে অভিযোগ উঠেছে৷ । ইতিমধ্যে একাধিক অনাকাংখিত ঘটনাও ঘটেছে এই এলাকায়৷

কুশল/সাএ

Latest articles

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত...

নাটোরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক...

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর...

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

More like this