Homeসর্বশেষকুকুর বাছাই কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

কুকুর বাছাই কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

Published on

spot_img

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাবেন। তারা সেখানে কুকুর নির্বাচন ও মূল্যায়নবিষয়ক কার্যক্রমে অংশ নেবেন।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

ওই চার কর্মকর্তা হলেন- মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন ও ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

অফিস আদেশে জানানো হয়েছে, কর্মকর্তারা আগামী ১৫-১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য তারিখ থেকে পাঁচদিন (ভ্রমণ ও ট্রানজিট সময় ব্যতিরেকে) নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।

এতে আরও বলা হয়, সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। বিদেশ ভ্রমণ ও ট্রানজিটসহ কর্মকর্তাদের এই সময়কাল সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে, তবে অনুমোদিত সময়ের বাইরে তাদের অবস্থান দীর্ঘায়িত করার অনুমতি দেওয়া হবে না।

দেশে ফেরার ১৫ দিনের মধ্যে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে আদেশে সইকারী উপ-সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আদেশ জারি করা হয়েছে।

তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্বাধীন/সা.এ.

Latest articles

রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার

তারেক হাসনাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্তমান তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতির সম্ভাবনা,...

তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, মালিকের কারাদণ্ড

নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম রক্ষায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে...

বোমা হামলার হুমকিতে ইতালিতে খালি ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান

ইমেইলে বোমা হামলার ভুয়া হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আরও ভয়াবহ আঘাতের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে হামলা চালালে তাদের আরও ভয়াবহ আঘাতের মুখে পড়তে...

More like this