Homeসর্বশেষবাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান

বাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান

Published on

spot_img

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। জানা যায়, গত মে ২০২৬ সালে কাচিকাটা ক্যাম্পের পায়রা টুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হন বাবলু গাজী। দীর্ঘদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। আজ সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে বাঘের আক্রমণে আহত ভুক্তভোগীদের মাঝে সরকারের “বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা” অনুযায়ী আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, বনসংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে। পাশাপাশি লোকালয়ে বাঘের প্রবেশ রোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করার মাধ্যমে আমরা বন ও বন্যপ্রাণী সুরক্ষার সাথে সাথে স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

Latest articles

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে নিরাপত্তার কারণে মার্কিন...

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

"আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায়...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি

রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে...

কোচিং থেকে বহিষ্কারের ক্ষোভে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় কোচিং সেন্টারে উত্ত্যক্তের অভিযোগে আট মাস আগে বহিষ্কৃত হওয়ার ক্ষোভ থেকে দশম...

More like this